ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাঞ্ছারামপুরবাসী।। প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার কালিকাপুর, রাধানগর, বুধাইরকান্দি ও উজানচর মৌজার সর্বস্তরের জনগণের উদ্যোগে তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি ও বসতবাড়ি ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ সকালে (২৫ সেপ্টেম্বর)   মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নদীর তীরবর্তী এলাকার রাধানগর হতে কালিকাপুর পর্যন্ত  শত শত স্থানীয় নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে।
 এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, নদীর দুই পাড়ের ফসলি জমি ও বাড়িঘর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। অনেক পরিবার ইতোমধ্যে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের দাবি জানান।
তারা আরও হুঁশিয়ারি দেন,এখন আবারও বালু উত্তোলনের জন্য বালুখেকোরা ড্রেজার এনেছে।এবার যদি আবারও বালু উত্তোলন করা হয়,আমরা ঘরে বসে থাকব না।
এলাকাবাসীর পক্ষে ফারুক আহমেদ ,সামাদ মিয়া,বাবুল মিয়া বলেন,
“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।প্রশাসন প্রতি আহবান জানাই, আপনারা
 দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা মানববন্ধন ও বালু উত্তোলন প্রসঙ্গে বলেন,-” আমি খোঁজ নিচ্ছি কারা ড্রেজার, কি কারনে এনেছে। বিকেল পর্যন্ত খোঁজ পাইনি। খোজ নিচ্ছি। অবৈধ হলে
ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসীকে কথা দিচ্ছি, আমি থাকতে কেউ অবৈধ উপায়ে বালু উত্তোলন করতে পারবে না।কারন,আমি নিজে দেখেছি উল্লেখিত গ্রামগুলোর নদী ভাঙ্গনের ভয়াবহতা। “

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাঞ্ছারামপুরবাসী।। প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫