ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আখাউড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের (একাংশের) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এসে জড়ো হন (ব্রাহ্মণবাড়িয়া ৪) কসবা-আখাউড়া আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক এমপি ও সাবেক বিশ্ব ব্যাংকের মহাসচিব মুশফিকুর রহমানের সমর্থকরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দর‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজার মায়াবী কমপ্লেক্সের সামনে এসে একটি পথ-সভায় মিলিত হয়।

জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব খন্দকার মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মিশন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাদাত হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্তাজ মিয়া প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা যুবদল নেতা মোঃ মোরাদ খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী আকলিমা আক্তার আখি, জান্নাত পারভীন স্মৃতি, তাহমিনা আক্তার মিনু, ছাত্রদলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী।

আপডেট সময় : ০৯:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫