ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ১৫ শিক্ষার্থী, চারজন হাসপাতালে ভর্তি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রচণ্ড গরমে স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা করে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চারজন ভর্তি রয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, অতিরিক্ত গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা, লবণের ঘাটতি এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে এ ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। তিনি আরও জানান, গরমের সময় শিশু ও কিশোরদের পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ১৫ শিক্ষার্থী, চারজন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫