ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ১৫ আগস্ট

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা আগামী ১৫ আগস্ট ঘোষণা করা হবে। দলটির শীর্ষ নেতা নুরুল হক নুর নিজেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
‘জুলাই গণঅভ্যুত্থান: জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আগামী শুক্রবারের গণসমাবেশের প্রস্তুতি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে রয়েছে, যখন সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া ছাড়া সামনে এগোনোর পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া পরিবর্তনের সূতিকাগার হতে পারে, যদি আমরা সবাই মিলে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করি।

এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহসভাপতি লিটন হোসেন জিহাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, মামুনুল হাসান তাজ, শাহ আলম ভূইয়া, ইসমাইল হোসেন, হিজবুল্লাহ হেলালী, মহসিন আরিয়ান, শিব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, গণসমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। গণসমাবেশ সফল করতে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ১৫ আগস্ট

আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫