কসবায় সাড়ে ছাব্বিশ লাখ টাকা মূল্যের গাঁজা ও পিকাপ জব্দ করেছে ৬০ বিজিবি।
- আপডেট সময় : ১২:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৪২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় চোরাচালানের সময় মালিকবিহীন অবস্থায় ২৬,৫৭,৫০০/- (ছাব্বিশ লাখ সাতান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের বাংলাদেশি একটি টাটা পিকাপ ব্যানসহ ভারতীয় ৪৫ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (৬০ বিজিবি) জোয়ানরা। শনিবার (১৭-মে) রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা রাজনগর নামক স্থান হতে চন্ডিদার বিওপির সদস্যরা গাঁজাসহ পিকাপ ব্যানটি জব্দ করে।
জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধীনস্থ কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা রাজনগরে চন্ডিদার বিওপির সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অভিনব কায়দায় চোরাচালানের সময় মালিকবিহীন অবস্থায় ২৬,৫৭,৫০০/- (ছাব্বিশ লাখ সাতান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের ৪৫ কেজি ভারতীয় গাঁজাসহ ১টি টাটা কোম্পানীর পিকাপ ব্যান জব্দ করে। তিনি আরো বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
























