সংবাদ শিরোনাম ::
কসবায় সতের লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য জব্দ।
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৩৯৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনুমানিক (১৭,২৯,২০০) সতের লাখ ঊনত্রিশ হাজার দুইশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কফি ও জিরা জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পৌরশহরের টিয়ালী বাড়ী মোড় নামক স্থান হতে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কসবা কোম্পানী সদরের জোয়ানরা কসবা উপজেলাধীন টি,আলী বাড়ীর মোড় হতে ভারতীয় ৭২০ কেজি কফি ও ২৪১ কেজি জিরা জব্দ করে। যার বর্তমান সিজার মূল্য আনুমানিক ১৭,২৯,২০০/- (সতের লক্ষ ঊনত্রিশ হাজার দুইশত) টাকা।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন





















