নাসিনগরে ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৪৪১ বার পড়া হয়েছে
৮ এপ্রিল (মঙ্গলবার) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের বহুল আলোচিত ও অপেক্ষিত গন্না ফুটবল একাদশের আয়োজনে ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বিকাল ৪.০০সময় গন্না ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশি মো: শফিকুল ইসলাম শফিক। এ সময় অন্যান্য গুরুত্বপুর্ন ব্যাক্তিদের মধ্যে ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া, ৩ নং এর মেম্বার মিলন খা, ৯ নং ওয়ার্ড মেম্বার ফয়সাল, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মাঈন উদ্দীন শান্ত, নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওঃ সালাহ উদ্দিন, যুগ্ম-সাধারণ মুজিবুর রহমান, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন, ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গন্নাসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের করতালি বার হই হুল্লুরে আজ উৎসবের নগরীতে পরিনত হয়েছি নাসিরনগর উপজেলার এই প্রত্যন্ত গ্রামটি । ফাইনাল খেলায় ধরমন্ডল ইউনিয়নের সিয়াম ফুটবল একাদশ মন্নানপুর একাদশ কে ট্রাইব্রেকার পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং ১টি ওয়ালটন ফ্রিজ বিজয়ী হয় এবং রানার্স আপ দল হিসেবে মন্নানপুর একাদশ ১টি ৩২ “ টেলিভিশন প্রাপ্ত হয়। প্রধান অতিথি শফিকুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জীবনে বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ দেয় ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে।
সংবাদটি শেয়ার করুন























