ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন রাধিকা-নবীনগর সড়কের রাধিকা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, “ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ” ব্যানারে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়। পরে দুপুর ১২টার দিকে তিনি নিজের ফেসবুক আইডি থেকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসময় আশিকুর রহমান হৃদয় সাদা পায়জামা-পাঞ্জাবির সঙ্গে মুজিবকোট পরে জাতীয় পতাকা হাতে ব্যানারের সামনে থেকে মিছিলের নেতৃত্ব দেন। তার পেছনে থাকা ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে অংশ নেন।

এর আগে গত ১২ মে সকালে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আরেকটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলটি সম্ভবত নবীনগর সড়ক এলাকায় হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা অংশে এমন কোনো মিছিল চোখে পড়েনি। তবে ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬