সংবাদ শিরোনাম ::
কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ গ্রেফতার
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৪:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা পলাশকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আলী রেজা পলাশ কসবা পৌরসভার তালতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, আলী রেজা পলাশের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন





















