ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে তামাশা হয়েছে- অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে ষ্টেশন সড়কে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের আহবান জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া।

সমাবেশের প্রধান বক্তা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কারণে জুলাই-আগষ্ট ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। নির্বাচনের নামে তামাশা হয়েছে। বিএনপির দাবী ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তবর্তী সরকার আগামী ফেব্রæয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। বাংলাদেশের মানুষ, মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষ করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া বলেন, তিনি এমপি নির্বাচিত হলে কসবা-আখাউড়ায় গ্যাস সরবাহের উদ্যোগ নেওয়া হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষায় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার খানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এড. ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়।

এরআগে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। স্থানীয় শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন। এসময় ক্ষুদে শিল্পীরা একটি নৃত্যু পরিবেশন করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে তামাশা হয়েছে- অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আপডেট সময় : ০২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫