ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৩০৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম (৯) নামে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইব্রাহিম বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ ভূঁইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে বন্ধু নাঈম ও আরেক সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে নামে ইব্রাহিম। সাঁতার না জানা ও নদীতে স্রোত প্রবল থাকায় হঠাৎ সে তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পারায় এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের একটি দল টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা যৌথভাবে অভিযান চালায়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় যুবক ফয়সাল আহমেদ বলেন, “ইব্রাহিমরা নদীতে নেমে খেলা করছিল। একপর্যায়ে স্রোতের টানে ইব্রাহিম ভেসে যায়। আমরা স্থানীয়রা দ্রুত খোঁজ শুরু করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।”
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেন্টু চন্দ্র সেন জানান, “খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দেয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হবে।”
দিনভর খোঁজাখুঁজির পরও ইব্রাহিমের সন্ধান না পেয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫