ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

আশুগঞ্জে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়া রসূল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, ৭ নং লালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন এবং চরলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিব চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি শামসুর রহমান বলেন, প্রতিটি নবজাতককে জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ০-৬ মাস বয়সী শিশুদের কেবলমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ৬-২৩ মাস বয়সী শিশুদের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সুষম খাবার গ্রহণ, শিশুদের টিকা প্রদান, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা এবং কিশোরীদের আয়রন ট্যাবলেট ও ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দক্ষ ধাত্রী দ্বারা প্রসব করানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আশুগঞ্জে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫