ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

আশুগঞ্জেচর চারতলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) প্রান্তিক কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোঃ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাজীয়া সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, চর চারতলা উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ রুবি জাহান খন্দকার এবং সহকারী শিক্ষক মোঃ জামাল সরকার।

সভায় জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বলেন, প্রতিটি নবজাতককে জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো জরুরি। ০-৬ মাস বয়সী শিশুদের শুধু মায়ের দুধ, ৬-২৩ মাস বয়সীদের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া শিশুদের টিকা প্রদান, জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া এবং কিশোরীদের আয়রন ট্যাবলেট ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার ওপর তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। একই কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলার উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আশুগঞ্জেচর চারতলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫