ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

হাসনাতের খোঁজ নিলেন ও উপহার পাঠালেন রুমিন ফারহানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ-খবর নিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, তিনি হাসনাতের জন্য বিশেষ উপহারও পাঠিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এ তথ্য নিজেই জানান হাসনাত।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক শুনানিতে দু’পক্ষের হাতাহাতির ঘটনায় হাসনাত ও রুমিন ফারহানার মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে হাসনাত বলেন, “রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপরও তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন আমরা কোনো সমস্যায় আছি কি না, তা জানতে চেয়েছেন। এমনকি আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি একটি ইতিবাচক উদ্যোগ, যা আমরা অবশ্যই স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “ভিন্নমত থাকাটা গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা হলো গণতন্ত্রের শত্রু। কেউ যদি আক্রমণাত্মক ভাষায় কথা বলে, আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব। আর কেউ যদি ইতিবাচক বার্তা দেয়, তা খোলা মনে গ্রহণ করা উচিত।”
এ সময় বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরীসহ অন্যরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাসনাতের খোঁজ নিলেন ও উপহার পাঠালেন রুমিন ফারহানা

আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫