সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম আটক
ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৩০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে (৮৪) আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সিরাজুল ইসলামকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় বলে তার নিকট স্বজনরা নিশ্চিত করেছে।
তবে,তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা জানা যায়নি।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন করে ২০০৪ সাল থেকে দীর্ঘদিন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বর্তমানেও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া দুইবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবাদটি শেয়ার করুন


















