ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

বাঞ্ছারামপুরে জুলাই শহিদ ইসমাইল ও আশিকুরের কবরে পুষ্পস্তবক অর্পণ

বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৪০০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়   স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের ১ বছর পূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদ মো.ইসমাইল ও আশিকুরের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
 আজ মঙ্গলবার ৫ আগস্ট  সকালে বাঞ্ছারামপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা পৌর এলাকার নয়াহাটির জুলাই শহীদ ইসমাইল ও গকুলনগর গ্রামের আশিকুর রহমানের কবরে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এসময় মডেল থানার অফিসার্স ইনচার্জ, পশু সম্পদ কর্মকর্তা, সমবায় অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
ইউএনও ফেরদৌস আরা বলেন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪ জন শহীদ হলেও ২ জনকে এলাকায় দাফন করা হয়েছে।তাদের জন্য উপজেলায় বিভিন্ন মসজিদে বাদ আছর বিশেষ দোয়া করা হবে।
আহতদের সরকারি ব্যয়ে জেলায় সংবর্ধনা নেয়ার জন্য পাঠানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে জুলাই শহিদ ইসমাইল ও আশিকুরের কবরে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫