ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
বাঞ্ছারামপুরে কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় মেজর সাইদ 

আগে ভালো মানুষ এরপর মানসম্মত শিক্ষা

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৬৮২ বার পড়া হয়েছে
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর-কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন।
৩ আগষ্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মোফাক্কের। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি (অবঃ)।
সভায় বিশেষ অতিথি ছিলেন কল্যাণ সমিতির উপদেষ্টা কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিএসসি (অব:), সহ-সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, প্রচার সম্পাদক মূর্তজা বশীর আপেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মীর হালিম ও কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম।
শৃঙ্খলাপূর্ণ বর্ণিল আয়োজনের প্রশংসা করে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা শিক্ষার প্রসারে স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান আলোচক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি (অব), তার বক্তব্যে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষণ পদ্ধতির আধুনিকায়নের ওপর জোর দেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, ‘আগে ভালো মানুষ হতে হবে।এরপর ভালো মানের শিক্ষা গ্রহণ।’
সভাপতির বক্তব্যে জনাব আবদুল আউয়াল সকলকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার প্রসারে কাজ করার আহ্বান জানান।
সকাল সাড়ে দশটায় থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভায় এলাকার শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আয়োজক কমিটি ও স্কুলের প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় মেজর সাইদ 

আগে ভালো মানুষ এরপর মানসম্মত শিক্ষা

আপডেট সময় : ০২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫