ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

ছবি আজকের ব্রাহ্মণবাড়িয়া

‘রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার’, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশন এর দুই বৎসর পূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে শহীদ স্মৃতি সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন, ডাঃ এএইচ মামুন ভূইয়া।

সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে ও কে এম ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। এসময় সগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রবিনসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, এ পর্যন্ত প্রায় এক হাজার চারশত রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। শতাধিক অসহায় অসুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংগঠনটি অন্যান্য মানবিক কাজের সাথে জড়িত রয়েছে।

এসয় উপস্থিত ছিলেন কাজী ইতু, হৃদয়, তুহিন, অমিত হাসান অপু, এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সংগঠনের সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বলেন,  রক্তদান একটি মহৎ কাজ।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে কিছু দাবী জানানো হয়। দাবীর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন সুবিধা চালু করা, একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা, কম খরচে আলট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি করার ব্যবস্থা করা ইত্যাদি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫