ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

“মায়ের স্ট্রোক” “বাবাও নেই” দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারল না ছাত্রী।

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৮০৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে রাজধানীর একটি কেন্দ্রে দেখা গেছে এক হৃদয়বিদারক দৃশ্য, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

জানা গেছে, আজ সকালে এক এইচএসসি পরীক্ষার্থীর মা হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবাহীন পরিবারে একমাত্র দায়িত্ববান সদস্য হিসেবে মেয়েটিই মাকে হাসপাতালে নিয়ে ছুটে যান। হাসপাতালে মাকে ভর্তি করে সবকিছু সামলে তিনি যখন পরীক্ষাকেন্দ্রে পৌঁছান, তখন প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে হলে প্রবেশের অনুমতি দেননি। প্রবেশের সুযোগ না পেয়ে ছাত্রীটি কেন্দ্রে বসেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় অনেক অভিভাবক ও শিক্ষার্থী এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন মানবিক পরিস্থিতিতে কিছুটা নমনীয়তা দেখানো যেত। মেয়েটি চেষ্টা করেছিল, শুধু সুযোগটা পেল না। হয়তো একটি বছর তার জীবন থেকে হারিয়ে গেল।”

এ ঘটনার পর স্থানীয়রা শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ভবিষ্যতে এমন মানবিক ঘটনার ক্ষেত্রে নীতিমালার মধ্যে থেকেই যেন পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনার সুযোগ রাখা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

“মায়ের স্ট্রোক” “বাবাও নেই” দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারল না ছাত্রী।

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫