সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আনন্দ মিছিল শেষে সমাবেশে প্রকৌশলী শ্যামল
শাহবাগের সংস্কার বাদ দিয়ে সংসদের মাধ্যমে সকল সংস্কার করুন
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৪২৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পরে বিএনপি নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করে জেলা বিএনপি।
গত ৯ মে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি অনুমোদন দেন।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জেলার ৯টি উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা বিকেল তিনটার দিকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়।
পরে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে।
বাদ্যের তালে তালে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লোকনাথ উদ্যানে (ট্যাংকের পাড়) গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির নব-গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম মমিনুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমদ ভূইয়া প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বর্তমান অন্তবর্তী সরকার একেক সময় একেক ধরনের কথা বলছেন। বিভিন্ন সংস্কারের কথা বলছেন। আমি অর্ন্তবর্তী সরকারকে বলবো তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীতে সকল সংস্কার উল্লেখিত আছে। তারপরেও আপনারা যদি কোন সংস্কার মনে করেন সেটি করেন, সেটি হল সঠিক নির্বাচনের সংস্কার। সেই সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। আগামী দিনে নির্বাচিত সরকার সকল সংস্কার করবে। শাহবাগের সংস্কার বাদ দিয়ে আগারগাঁও যে আমাদের সংসদ আছে সেই সংসদের মাধ্যমে সকল সংস্থার করুন।

আমি দলীয় নেতা কর্মীদেরকে বলতে চাই আগামী দিনে নির্বাচনে আগ মৃহুর্তে যে সময়টুকু আছে সেই সময়টুকু আমাদেরকে ধৈর্য সহকারে কাটাতে হবে।
তিনি বলেন আমরা বিএনপি কর্মীরা এমন কোন কাজ করবো না, যাতে করে আমরা সাধারণ জনগণ থেকে দূরে সরে যাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগ তিনটি নির্বাচন ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালে নির্বাচন, ২০২৪ সালের নির্বাচন জনগণ ছাড়া ভোটার বিহীন নির্বাচন মাধ্যমে তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যার ফলশ্রুতিতে জুলাই আগস্ট এর যে আন্দোলন এই আন্দোলনে তাদের দলের নেতাকর্মীরা পর্যন্ত তাদের সাথে থাকে নাই। এই আন্দোলন মাধ্যমে আওয়ামী লীগের বিদায় হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের মত রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়েছে। ভবিষ্যতে যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। জনগণ বিরোধী যারা কাজ করবে, তাদের পরিণতি ও একই রকম হবে। এ সময় তিনি নেতা কর্মীদেরকে মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন
























