ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

সরাইলে পাষণ্ড স্বামীর হাতে পৈশাচিক নির্যাতনে গৃহবধূ খুন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৪৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৃশংসভাবে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূকে খুন করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যায়। এর আগে সোমবার রাতে তানিয়ার সারা শরীরে পিটিয়ে আহত করে ঘরে বন্দি করে রেখেছিল। নিহত তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে উজ্জ্বল মিয়ার স্ত্রী ও ৫ সন্তানের জননী।

নিহতের মেয়ে জয়া বলেন, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে দাড়ালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈশাচিক ভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করে। এসময় নিহতের ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করে। মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দি করে রাখে। পরে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়। জয়া আরও বলেন, বিয়ের পর থেকে আমার বাবা মাকে মারধোর করে আসছে৷ প্রায়ই সময় মারধোরের শিকার হয়ে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ ঘাতক বাবার আমরা ফাঁসি চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরাইলে পাষণ্ড স্বামীর হাতে পৈশাচিক নির্যাতনে গৃহবধূ খুন

আপডেট সময় : ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫