ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেলপথ অবরোধ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট ব্যালটে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচন প্রভাবমুক্ত থে‌কে জা‌তি‌কে সুন্দর নির্বাচন উপহার দি‌তে চাই। কোনোভা‌বেই প্রভাবান্বিত হওয়ার সু‌যোগ নেই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হ‌বে। ভোটগ্রহণের প‌রি‌বেশ সুন্দরভা‌বে সৃ‌ষ্টি হ‌বে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।
সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। এছাড়া সভায় পটুয়াখালী সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট ব্যালটে

আপডেট সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫