ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির
বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকী

গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৪০০ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

সংবিধান সংশোধন করে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেছিলাম। কিন্তু শাসকরা কথা শোনেনি। ভবিষ্যতে যে সকল শাসকেরা ক্ষমতা চিরস্থায়ী করতে চাইবে, তাদের জুলাই-আগস্টের বিপ্লবের কথা মনে পড়বে।
সোমবার ( ২০ জানুয়ারি ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ( ট্র্যাব) কর্তৃক আয়োজিত “ট্র্যাব বিজয় এওয়ার্ড -২৫” নামে  বাঞ্ছারামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
ট্রাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাষ্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিফুল ইসলাম, গোলাম ইসহাক,ইউনুছ বিএসসি, অধ্যক্ষ্য আ.রহিম,লাকি ফেরদৌসী প্রমুখ।বাঞ্ছারামপুর উপজেলার ১২ জন উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্ধাকে এ সন্মাননা প্রদান করা হয়।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কঠোর দৃষ্টান্ত থাকার পরও শাসকরা তাদের চরিত্র বদলায় না। তারা বারবার একই চেষ্টা করে। সংবিধান সংশোধন করে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে। জনগণের মধ্য থেকে এটি রাজনৈতিক দল গঠন করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করতে পারে।
অনুষ্ঠানে  জোনায়েদ সাকি আরও বলেন, সরকার, বিচার বিভাগ, সংসদ ও গণমাধ্যম এই চারটি স্তম্ভকে এমনভাবে পরিচালনা করতে হবে, যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে।  সরকার যা বলে, জনগণের কাছে এর ব্যাখ্যা দিতে হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ আলাদা থাকবে। গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ  স্বাধীনতা দিতে হবে। এই চারটি প্রতিষ্ঠান যখন সঠিকভাবে কাজ করতে পারবে, তখনই রাষ্ট্র ভালো ভাবে পরিচালিত হবে।
তিনি শিক্ষকদের নিয়ে  বলেন, আমরা দেখছি বাংলাদেশের শিক্ষকরা মানবেতর জায়গায় আছেন। বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক বিভিন্ন জায়গায়। কেউ বদলি হতে পারছেন না, কেউ বেতন পাচ্ছেন না, কেউ মর্যাদা পাচ্ছেন না। কাজেই আমরা এই প্রশ্নগুলো অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে থাকা সরকার যেন বাস্তবায়ন করে সেই দাবি জানাই।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকী

গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে

আপডেট সময় : ১০:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫