ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

টাকার জন্য নয়, ভালোলাগা থেকে কাজ করি: হিমি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৭৫৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর মডেলিং হয়ে প্রবেশ করেন অভিনয়ের জগতে। ধীরে ধীরে নিজের সাবলীল অভিনয়ে ছোট পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। গত ১০ বছর ধরে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন হিমি। নাটকটিতে তাকে শান্ত স্বভাবের চরিত্রে দেখা যাবে। তবে দর্শকরা তাকে ঝগড়াটে চরিত্রে বেশি পছন্দ করেন। এই প্রসঙ্গে হিমি বলেন, বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। বরং আগে আরও চুপচাপ ছিলাম। নাটকের সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।

অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন তিনি। তবে এটিকে পেশা হিসেবে নেবেন, তা কখনো ভাবেননি। হিমি বলেন, ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। কিন্তু এটি থেকে আয়ের মাধ্যম হবে, তা কল্পনাও করিনি।

পেশাদার অভিনেত্রী হলেও কাজের প্রতি ভালোলাগা এখনো আগের মতোই। অভিনয়কে কখনোই শুধুমাত্র টাকার জন্য করেন না তিনি। হিমি বলেন, প্রথমদিকে কাজ কম ছিল। তখনও টাকার চিন্তা করিনি। এখন পেশাদার অভিনেত্রী হলেও কাজের প্রতি ভালোলাগাটা একই রকম। এ কারণেই গভীর রাত পর্যন্ত বা সারা রাত শুটিং করলেও ক্লান্তি লাগে না।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টাকার জন্য নয়, ভালোলাগা থেকে কাজ করি: হিমি

আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫