ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় অবিস্ফোরিত মুক্তিযোদ্ধের মর্টারশেল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৪১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন গাছ রোপন করতে গর্ত খোঁড়ার সময় মিললো ১৯৭১ সনের মুক্তিযোদ্ধের অভিস্ফোরিত মর্টারশেল। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর (মধ্যপাড়া) গ্রামের মৃত দুদু চৌধুরির ছেলে বিপ্লব চৌধুরির বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
মোঃ বিপ্লব চৌধুরি বলেন আমার বাড়িতে একটি নতুন গাছ রোপনের উদ্দেশ্যে মাটি খোঁড়তে কুদাল দিয়ে মাটিতে কুপ দিলে শক্ত কিছু অনুভব করি। পরে মাটি খোঁড়ে দেখি মর্টারশেল এর মত দেখতে মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে নিশ্চিত করেন এটি ১৯৭১ সনের অবিস্ফোরিত একটি মর্টারশেল।
জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন মর্টারশেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক খোলাকাগজকে বলেন, উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর (মধ্যপাড়া) গ্রামের মোঃ বিপ্লব চৌধুরির বাড়িতে গাছ রোপনের জন্য কিছুটা গর্ত খনন করছিল। এসময় ১৯৭১ সনের মুক্তিযোদ্ধের অবিস্ফোরিত একটি মর্টারশেলটি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেনবাহিনীর ডিসপোজাল টিমের সঙ্গে যোগাযোগ করে মর্টারশেলটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্যঃ এর আগেও ওই ইউনিয়নের চাঁনপুর আশ্রয়ন প্রকল্পের মাটি কাটার সময় ১৯৭১ সনের দুটি মর্টারশেল পাওয়া গিয়েছিল। পরে সেনাবাহিনীর বুম ডিসপোজাল ইউনিট এসে উপজেলার দক্ষিন ইউনিয়নের সাতপাড়া হেলিপ্যাড মাঠে মর্টারশেল গুলো নিষ্ক্রিয় করেছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় অবিস্ফোরিত মুক্তিযোদ্ধের মর্টারশেল উদ্ধার।

আপডেট সময় : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫