ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, নতুন চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী লিটন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন বছর মেয়াদি নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভিপি মো. জহিরুল ইসলাম চৌধুরী লিটন।

শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সমবায় মার্কেটে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা নির্বাচন কমিটির সভাপতি অলি আহাদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, প্রবীণ সমবায় ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার এবং জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সালমান ইকবাল।

সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তিন বছর মেয়াদি নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন)। সহ-সভাপতি হয়েছেন আনিসুল ইসলাম ঠাকুর। সদস্য হিসেবে রয়েছেন মো. হাবিবুর রহমান সেন্টু ও মো. আব্দুর রহমান লিটন।

সভায় বক্তারা বলেন, সমবায় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমবায় খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, নতুন চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী লিটন

আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬