ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৮১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ এবং জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে।

ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।”

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬