ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লাগেজ হারানোকে কেন্দ্র করে কসবায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম ​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম

মোঃ আবু নাছের রতন
  • আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক মাহিন মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ এবং সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খানসহ জেলা পরিষদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম

আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬