ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

বাঞ্ছারামপুরে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১১৬ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সবুজ মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর এলাকার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় তাকে সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজনকে ডেকে আনেন হাবিবুর রহমান। পরে তারা সাইফুল ইসলামের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
অভিযোগ রয়েছে, পরে স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। এসময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৩:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬