ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরলে প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর ও বাস্তবমুখী হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। দপ্তর সম্পাদক ফরহালুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি তথ্যপ্রাপ্তি সহজীকরণ, মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের কথাও জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬