ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় মামাতো ভাইয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের লাথি-ঘুষিতে অণ্ডকোষে গুরুতর আঘাত পেয়ে লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। অভিযুক্ত আশিক তার মামাতো-ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের স্ত্রী হাবিবার কাছ থেকে স্ত্রী’র চিকিৎসার জন্য দুই হাজার টাকা ধার নিয়েছিলেন আশিক। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে লিটন পাওনা টাকা চাইতে আশিকের কাছে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, আশিক ক্ষিপ্ত হয়ে লিটনের অণ্ডকোষে জোরে লাথি মারেন এবং কপালে ঘুষি দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আশিককে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মামাতো ভাইয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের

আপডেট সময় : ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬