ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল যুবকের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে রায়হান বাবু (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান বাবু কান্দিপাড়া এলাকার মুছা মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রায়হান বাবু বাসা থেকে বের হন। পরে তিনি কান্দিপাড়ার দক্ষিণ পাশের মহল্লায় রাধার মা পুকুরের পূর্বপাশে একটি গলির শেষপ্রান্তে অবস্থিত পরিত্যক্ত একটি বাড়ির পাশে আশ্রয় নিতে যান। ওই বাড়ির দেয়ালঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি ছিল।
সকালের আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অসাবধানতাবশত তিনি খুঁটিতে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পাশের জমে থাকা পানিতে পড়ে যান।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
পরবর্তীতে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার পর বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬