ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা- ছেলে গ্রেফতার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় মোটরসাইকেলে করে গাঁজা বহনের সময় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মা-ছেলে।

রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

এসময় একটি মোটরসাইকেল আটক করে আরোহী দুজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার মো. আকরাম মিয়া (২১) এবং নাছিমা বেগম (৪০)। পুলিশ জানায়, তারা মা-ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আকরাম মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং নাছিমা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা- ছেলে গ্রেফতার

আপডেট সময় : ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬