ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

রাজস্ব আদায়ে গতি ও নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা জেলা প্রশাসকের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রাজস্ব সভা ও স্টাফ মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনা, নামজারি কার্যক্রম, খাস জমি বন্দোবস্ত, বকেয়া রাজস্ব আদায় এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষভাবে বকেয়া রাজস্ব দ্রুত আদায়, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব আদায়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। জনগণ যেন দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে ভূমি ও প্রশাসনিক সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে স্টাফ মিটিংয়ে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি, প্রশাসনিক শৃঙ্খলা, অফিস ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ শাখার সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাজস্ব আদায়ে গতি ও নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা জেলা প্রশাসকের

আপডেট সময় : ০৮:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬