ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১৭৭ বার পড়া হয়েছে

নতুন বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়নি। তবুও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই বই বিতরণ নিয়ে ছিল ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজের প্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্কুল, মাদরাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ৩৫ লাখ ১৮ হাজার ৭২০টি পাঠ্যবইয়ের চাহিদা ছিল। এর বিপরীতে ইতোমধ্যে সরবরাহ পাওয়া গেছে ২৪ লাখ ৫৩ হাজার ১৩০টি। বর্তমানে বই বিতরণের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৬ শতাংশ।
তিনি আরও জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই বিতরণ সম্পন্ন করা হবে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
শোক দিবসের কারণে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও, নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের হাসিতে যেন নতুন বছরের আনন্দই ফুটে উঠেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই

আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬