ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

জুনায়েদ সাকি’র মনোনয়ন নিয়ে প্রথম দিনেই মিশ্র প্রতিক্রিয়া

বাঞ্ছারামপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৩১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই আসনে সাকির নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, জোনায়েদ সাকি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করলেও তিনি বিএনপিতে যোগ দেননি। ফলে তিনি তার দলের প্রতীক ‘মাথাল’ নিয়ে নির্বাচন করতে পারবেন।

এদিকে, তৃণমূল বিএনপিতে জোনায়েদ সাকিকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। আবার কেউ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। এনিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় কর্মীরা চাইছেন ধানের শীষের প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একের পর এক পোষ্ট দেখা যাচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ বড়। আমি এখনো বিশ্বাস করি শেষ পর্যন্ত ধানের শীষের প্রতিক বাঞ্ছারামপুর এলাকাবাসী পাবেই। সে যে-ই হোক, দল আমাদের এখনো কিছুই জানায়নি।”

বিএনপি নির্বাচিত সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি বলেন, “আমি সিদ্ধান্তহীনতায় রয়েছি। দলের সাথে বিস্তারিত কথা বলে সিদ্ধান্ত নেব। এলাকার নেতাকর্মীদের চাপে রয়েছি। তারা হয়তো ২৭ তারিখ মনোনয়ন ফরম কিনবে। আমরা উপজেলার বিএনপির সকল নেতাকর্মী মিলে অচিরেই বৈঠক করবো। তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে এরইমধ্যে দলের প্রার্থীদের নাম দুই দফায় ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপি নির্বাচনি সমঝোতা হয় গতকাল। শরিকদের আজ দেওয়া হলো আরও ৮টি আসন। এখনও বাকি থাকলো ১৬টি আসন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জুনায়েদ সাকি’র মনোনয়ন নিয়ে প্রথম দিনেই মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫