ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

জেলার আইনশৃংখলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে, এট এনি কস্ট- নবাগত জেলা প্রশাসক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোমবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জেলার আইনশৃংখলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে, এট এনি কস্ট। এ ব্যাপারে আমরা কোনো ছাড় দিবো না। এখন আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন ও আইনশৃংখলা। এ দু’টি বিষয়কে আমরা গুরুত্ব দিবো। জেলায় তিন সীমান্ত উপজেলা আছে। আমরা সংশ্লিষ্টদের সাথে এ নিয়ে কথা বলবো। কিভাবে কি করা যায় এসব নিয়ে আলোচনা করবো। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন করে অস্ত্রের লাইসেন্স ইস্যু না করার জন্য চিঠি দিয়েছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটেরতো বেহাল দশা। কেন এই বেহাল দশা তা প্রকৌশলীদের সাথে বসে খবর নিব। যাতে করে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যায়। তিনি বলেন, পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিকের উপর সাড়াশি অভিযান করা হবে। এই বর্জ্যগুলো পঁচে না, তাই যত্রতত্র ময়লা ফেলে পৌরসভার ড্রেনে আটকে জলাবদ্ধতার সৃষ্টি করে। জেলায় দখল হওয়া খালগুলো উদ্ধারে পানি উন্নয়ন বোর্ড ও সেচ বিভাগের সাথে কথা বলে খাল গুলো উদ্ধারে কাজ করবো। তিনি বলেন, কিছু খাল প্রভাবশালীরা দখল করে রেখেছে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, জেলাতে যে বালুমহাল লিজ দেয়া হয়েছে। লিজের শর্ত অনুযায়ী যতটুকু সীমানা, সে সীমানা থেকেই বালু উত্তোলন করতে হবে। সীমানার বাইরে থেকে যারা বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। শর্তের বাইরে গেলে ইজারা বাতিল করা হবে।

জলাশয় গুলো যেন ভরাট না হয়, সেদিকে খেয়াল রাখা হবে। ভরাট হওয়া জলাশয়গুলো উদ্ধারে কাজ করবো, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপারের সাথে কথা বলে জেলাতে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করা হবে। জেলার সার্বিক আইনশৃখলা উন্নয়নে সবার সাথে মিলে কাজ করবো।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) তাহমিনা আক্তার, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মোঃ ইসতিয়াক ভূঁইয়া।

বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আরজু, খ.আ.ম. রশিদুল ইসলাম, মনজুরুল আলম, মোঃ ইব্রাহিম খান সাদাত, পিযূষ কান্তি আচার্য, দীপক চৌধুরী বাপ্পী, আল-আমীন শাহীন, সৈয়দ মোঃ আকরাম, নিয়াজ মুহাম্মদ খান বিটু, মজিবুর রহমান খাঁন, শিহাব উদ্দিন বিপু, মোঃ শাহজাদা, সেলিম পারভেজ, উজ্জ্বল চক্রবর্তী, বিশ্বজিৎ পাল বাবু, মোঃ শাহাদৎ হোসেন, শফিকুল ইসলাম, ফজলে রাব্বি প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আরো বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবা খাতে চিকিৎসক নিয়েও সমস্যা আছে। নতুন যোগদানের পর দুই বছর একইস্থানে থাকার বিষয়টিও অকার্যকর। যে কারণে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জেলার আইনশৃংখলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে, এট এনি কস্ট- নবাগত জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫