কসবা-ব্রাহ্মণপাড়া সীমান্তে ২ কোটির অধিক মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি
- আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৩২৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সীমান্ত হতে একটি পিকআপসহ প্রায় ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৭ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল ও মইনপুর বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেন।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১টি পিকআপসহ অবৈধ ভারতীয় বাসমতি চাউল।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
















