ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

সরকারি কাজে বাধা: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল নেতা বহিষ্কার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ২৪৪ বার পড়া হয়েছে

সরকারি কাজে বাধা ও কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোহেল জাহানের সঙ্গে যুবদলের সব স্তরের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা।

জানা গেছে, সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় বসবাস করছেন।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাতে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সোহেল জাহানকে এক দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

সূত্র জানায়, শহরের কাজী মাহমুদ শাহ সড়কসংলগ্ন কাজীপাড়ার উত্তর দিকে ১ নম্বর খতিয়ানের আওতাভুক্ত ১৫ শতাংশ সরকারি জমিতে ব্যানবেইসের (বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো) একটি প্রকল্পের ভবন নির্মাণকাজ চলছিল। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, জারিকারক বোরহান উদ্দিন ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জায়গাটি মাপজোখ করতে গেলে বাধা দেন সোহেল জাহান।

এ সময় তিনি দাবি করেন, জমিটির একটি অংশ তার মালিকানাধীন। কর্মকর্তারা সরকারি কাজ চালিয়ে যেতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে জারিকারক বোরহান উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বোরহান আহত হন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরকারি কাজে বাধা: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫