ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল নবীনগরে রহমানিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৪৮৩ বার পড়া হয়েছে

ছবি নিজস্ব প্রতিবেদক

সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেশ তৎপর রয়েছে এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য দিন-রাত কাজ করছে। অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা ব্যবহারের মাধ্যমে বিজিবি তাদের অপারেশনাল সক্ষমতা দ্বিগুন বাড়িয়েছে, যা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। তারা শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও সর্বদা নিয়োজিত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা, আখাউড়া, ব্রাাক্ষণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৫ অক্টোবর) সকালে সালদানদী, শশীদল, শংকুচাইল ও অন্যান্য বিওপির সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ কসমেটিক্স, খাদ্য সামগ্রী ও আতশ বাঁজি। এসব জব্দকৃত পণ্য সামগ্রী নিকটস্থ আখাউড়া কাস্টমস্ এ জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি

আপডেট সময় : ০৭:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫