ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : খালেদার উপদেষ্টা মুশফিকুর রহমান

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

ছবি: আজকের ব্রাহ্মণবাড়িয়া

ভারত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না- সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।

তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনে কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।

পরে পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : খালেদার উপদেষ্টা মুশফিকুর রহমান

আপডেট সময় : ০৫:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫