ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২৭ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এসময় গুলোতে স্থলবন্দর শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ও ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতীয় আমদানি-রপ্তানি ব্যবসায়ী সংগঠন আমাদেরকে চিঠির মাধ্যমে বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন।

ফারুক মিয়া বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে (২ অক্টোবর) বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাঝখানে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থলবন্দর খোলা থাকবে। এরপর রয়েছে লক্ষীপূজা। লক্ষীপূজা উপলক্ষে সোমবার-মঙ্গলবার (৬ ও ৭ অক্টোবর) ২ দিন আবারও আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী (৮ অক্টোবর) বুধবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সক্রিয় থাকবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা যথাযত কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আপডেট সময় : ০৯:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫