ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৮১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানির কার্যক্রম শুরু করা হয়।

স্থলবন্দর সূত্রে জানাগেছে, সকালে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ১১ শ ৯০ কেজি ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দরে আসে। শুল্ক কার্যক্রম সম্পন্ন করার পর সেগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয় বাজারে ইলিশের ব্যাপক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে সরকার দেশের ৩৭ প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে। প্রথম দফায় ১১ শ ৯০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত ইলিশের বাজার মূল্য ১৪ হাজার ৯০০ মার্কিন ডলার। এতে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ ডলার। এই প্রথম চালান রপ্তানি করেছে যশোরের মাহাতাব এন্ড সন্স।

বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী মোঃ আকতার হোসেন জানান, প্রথম চালানের পর বিকেলে আরও দেড় হাজার কেজি মাছ রপ্তানির প্রস্ততি চলছে। আশা করা হচ্ছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে এ বন্দর দিয়ে মোট ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জানতে চাইলে আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, প্রথম চালানে ১১ শ ৯০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। ধাপে ধাপে আরও চালান যাবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু

আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫