ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৮৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী বলেন, দল থেকে মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং জনগণের পাশে থেকে বিএনপি’র বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন কাজ করে যাবেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, শিক্ষা, কৃষি, শিল্প, গ্যাস, নদীবন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নতুন সড়ক নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

নূরে আলম ছিদ্দিকী আরও বলেন, অতীতে ছাত্ররাজনীতি থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপি’র বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থা রক্ষায় কাজ করে যাবেন।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “হয় পদ, না হয় এমপি” নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বিশ্বাস করেন—বিএনপি মনোনয়ন বোর্ড তাঁর জনসম্পৃক্ততা ও দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড মূল্যায়ন করে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী

আপডেট সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫