ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

বিজয়নগরে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, এএসআইসহ ৬ জন আহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতরসহ মোট ছয় পুলিশ সদস্য আহত হন। রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, খাদুরাইল এলাকার ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলাম ও মশিউর রহমানের নেতৃত্বে এএসআই শেখ সাদি এবং সঙ্গীয় ফোর্স মিজানুরকে তার বাড়ি থেকে আটক করে।

আসামিকে গ্রেফতারের পর বাড়ি থেকে বের হওয়ার সময় মিজানুরের স্বজন ও সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এতে এএসআই শেখ সাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বাকি আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। তবে আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, এএসআইসহ ৬ জন আহত

আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫