ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় শ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের জায়গা মাটি ফেলে দখল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন করে দখল করার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।

সচেতন এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধনে প্রায় ৫শতাধিকের অধিক মানুষ অংশ নেয়। ৭ দিনের মধ্যে শ্বশাসনের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। দখলদারের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদানসহ আগামী ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

শান্তিবন মহাশ্বশানের প্রধান পূজারী আশীষ ভ্রম্যচারীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন ঘোষ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, মহাশ্বশানের সভাপতি হীরালাল সাহা, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এড. জয়নাল শীল, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, প্রভাষক সুভাস দাস, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূইয়া প্রমুখ।

হিন্দু সম্প্রদায় অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট পৌরশহরের রাধানগর কলেজ পাড়ায় শ্বশানের পাশে মাপঝোঁক করে খুঁটি দিয়ে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। জানতে চাইলে প্রশাসন তখন আমাদের বলেছিল তারা সরকারি জায়গা মাপঝোঁক করছে। এই জায়গা কাউকে বুঝিয়ে দিবে না। কিন্তু গত কয়েকদিন ধরে মুছা মিয়া নামে এক ব্যক্তি লাল নিশানের পাশে মাটি ফেলে শ্বশানের জায়গায় দখল শুরু করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু মুছা ভূঁইয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় মাটি ফেলে ভরাট করছি। শ্বশানের জায়গা দখল করার অভিযোগটি সত্য নয়।

জানতে চাইলে আখাউড়া নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতশী দর্শী চাকমা দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়াকে বলেন, আমরা যে জায়গাতে মাপঝোঁক করে লাল নিশান দিয়েছি জায়গাটি সরকারি জায়গা। এটা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানভূক্ত জায়গা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় শ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫