ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে : উপদেষ্টা শারমিন এস মুরশিদ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৪৩৫ বার পড়া হয়েছে

নির্বাচনকে সফল করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সহিংসতা ঘটলেই নির্বাচন নষ্ট হয়ে যাবে।

তিনি বলেন, “আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হচ্ছি। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, নির্বাচনকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা ঘটলেই নির্বাচন ব্যাহত হবে। যদি নির্বাচন চান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। পরিবেশ নষ্ট হলে নির্বাচন কঠিন হয়ে পড়বে।”

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শারমিন এস মুরশিদ বলেন, “একটা রাষ্ট্র আমরা পেয়েছি যেখানে কোনো টাকা-পয়সা ছিল না, ছিল না কোনো কার্যকর ব্যবস্থা। দুর্নীতি এত স্তরে বিস্তৃত যে অল্প সময়ে সবকিছু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে, আবার এটাও দেখতে পাচ্ছি মানুষ ধৈর্য হারাচ্ছে। এক বছরেই যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তবে ১৫-১৬ বছরের দুর্নীতি ও অনিয়ম কীভাবে ঠিক করব?”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই আপনাদের জীবনে এসেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পর ঢেউ, জনসমুদ্রের মতো মানুষের মুক্তির আহ্বান আমার মনে হয়েছিল ফেরেশতা নেমে এসেছে। সেই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে—এটাই এখন প্রশ্ন।”

উপদেষ্টা শারমিন বলেন, “একটা বিষয় বুঝেছি—সময় পাল্টে গেছে, রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা একসময় বিদায় নেব, কিন্তু আমাদেরও আবেদন থাকবে—রাজনৈতিক দলগুলো যেন সব স্তরে মিলেমিশে জনগণকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয়।”

মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে : উপদেষ্টা শারমিন এস মুরশিদ

আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫