সংবাদ শিরোনাম ::
সরাইলে মোস্তফা কামাল ও ময়না হত্যা বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৫৩২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের নৃশংস হামলায় কালীকচ্ছের মোস্তফা কামাল ও শাহবাজপুরে পাশবিক নির্যাতনে ৯ বছরের ময়না হত্যার বিচার সহ সন্ত্রাস, মাদক, নেশা উৎখাত এবং ঘাতকদের বিচারের দাবিতে সরাইল উপজেলায় সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমরা সবাই জোটবাদী, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী সরাইল উপজেলা শাখা সংসদ ও হৃদয়ে আলোকিত সরাইল সংগঠনের আয়োজনে উপজেলার কালীকচ্ছ শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ভাই আবু বক্কর, কালিকচ্ছ উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমেদ হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখা সংসদ সভাপতি মোজাম্মেল পাঠান, প্রফেসর দুলাল যুগ্ন আহ্বায়ক, বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান আবু সায়েদ, হৃদয়ে আলোকিত সরাইল অন্যতম সদস্য কাজী জিয়াউল রেজভী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ সভাপতি জহিরুল ইসলাম স্বপন, মানিক মিয়া, মোঃ আতিকুর রহমান, ফারুক হোসেন, সোহেল মিয়া, জামাল হোসেন লস্কর, আসমল হোসেন, ছোটন।
বক্তারা বলেন, সরাইলের ময়না আমার আপনার মেয়ে, মোস্তফা কামাল আমার ভাই আপনার ভাই, তারা কোন ভিনগ্রহের বাসিন্দা না। অথচ যাঁরা খুনি, হত্যাকারী তাঁরা একের পর এক অপরাধ করে যাচ্ছে।
কাঠগড়াই যাওয়ার আগেই তাদের বিল হয়ে এসে, একের পর এক অপকর্ম করে যাচ্ছে, কিন্তু প্রশাসন নিরব। আমরা সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীদের কাছে বিনীত অনুরোধ আপনারা খুনিদের পক্ষে দাঁড়াবেন না।
সরাইলে সন্ত্রাস, মাদক নির্মলের সবাই একবদ্ধ হতে হবে। যাঁরা নৃশংসভাবে ব্যবসায়ী মোস্তফা কামাল ও শিশু ময়নাকে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড প্রদান করে এ দাবি জানান সবাই।
সংবাদটি শেয়ার করুন





















