ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহত সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহান মিয়ার ছেলে আকরাম (২২), রংপুরের গঙ্গাচড়া উপজেলার মো. ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৬), সদর উপজেলার মজলিশপুর এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) এবং মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫