ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসে দেশের চাহিদা মেটাচ্ছে, অথচ এখানকার মানুষই বঞ্চিত: এনসিপি আহ্বায়ক নাহিদ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্যবহার করে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করা হলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। আমরা এমন রাষ্ট্র চাই না, যেখানে উন্নয়ন হয়, কিন্তু সেই এলাকার জনগণই তা থেকে বঞ্চিত থাকে। উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রীক নয়—প্রত্যেকটি জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বরাবরই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। তারা দেশ ও ইনসাফের পক্ষে লড়াই করেছে, প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। অথচ দুর্ভাগ্যজনকভাবে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করা হলেও এখানকার মানুষ সেই সুবিধা পাচ্ছে না।

আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের শাসনব্যবস্থার বিরুদ্ধেও বহুবার প্রতিবাদ ও আন্দোলনের সূতিকাগার হয়েছে। তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ব্রাহ্মণবাড়িয়াকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসে দেশের চাহিদা মেটাচ্ছে, অথচ এখানকার মানুষই বঞ্চিত: এনসিপি আহ্বায়ক নাহিদ

আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫